Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

জাগো হিন্দু পরিষদ রাংগুনিয়া উপজেলার উদ্যোগে তৃতীয়বারের মতো উদযাপিত হতে যাচ্ছে রাম নবমী

টমাস কান্তি নাথ, ওমান প্রতিনিধি 

মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের তৃতীয়বারের মতো রাম নবমী উদযাপন করতে যাচ্ছে জাগো হিন্দু পরিষদ রাংগুনিয়া উপজেলা শাখা।  পবিত্র রামনবমী উপলক্ষে বিশ্ব শান্তি ও মানবকল্যাণ কামনায় বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। আগামী ২৬শে মার্চ ২০২৬ তারিখে এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে।


অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন সার্বজনীন শ্রী গণেশ মন্দির প্রাঙ্গণে। আয়োজনে রয়েছে পূজা, প্রার্থনা ও হোম যজ্ঞ সহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান।


আয়োজকরা জানান, গত ২ বছরের ধরে বৃহৎ আকার উদযাপিত হয়েছে রাম নবমী সেই ধারা অনুযায়ী এই বছরও আয়োজিত হবে রাম নবমী। 


ভগবান শ্রী রামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে এ আয়োজন করা হবে । এতে সকল সদস্য ও ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।


অনুষ্ঠানটির আয়োজন করেছে জাগো হিন্দু পরিষদ, রাঙ্গুনিয়া উপজেলা শাখা।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.